মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জ জেলা মহিলা আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন-মৃদুল রহমান নীলু,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ারা খাতুন। শনিবার সকাল ১১ টার দিকে দেবেন্দ্র সরকারি কলেজ মাঠে জেলা মহিলা আ’লীগের আয়োজনে মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক লক্ষী চ্যাটার্জীর পরিচালনায় সভাপতিত্ব করেন-জেলা মহিলা লীগের সভাপতি নীনা রহমান। এ সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আ’লীগের সভাপতি সাফিয়া বেগম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মহিলা আ’লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ.এম নাঈমুর রহমান র্দূজয়,বীরমুক্তিযোদ্ধা জেলা আ’লীগের সভাপতি ও প্রশাসক জেলা পরিষদ এড.গোলাম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি প্রমুখ। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন-কেন্দীয় ও জেলা,উপজেলা মহিলা আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
