নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ৫৬ পিস ইয়াবাসহ শেখ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার জালালপুর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর গ্রামে অভিযান চালায়। এসময় সুমনকে তার নিজ বাড়ির পাশে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হাসান জানান, আটককৃত সুমন দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। এবিষয়ে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *