মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নারায়নপুর বায়তুল আমান দারুল উলুম মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন মাস্টার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ
আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলান নুরুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতিত্বে করেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার হোসেন রানা সম্মেলনে মুক্তার হোসেন রানা কে সভাপতি ও মো. কামাল বেপারীকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
