সিংগাইরে বান্ধবী নিয়ে ঘুরতে বের হয়ে খুন হলেন যুবক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে এক যুবক মোটরসাইকেল যোগে বান্ধবী নিয়ে ঘুরতে বের হয়ে খুন হয়েছেন। আজ মঙ্গলবার(৩ মে)বিকাল ৪ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল রফিক দেওয়ানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। নিহত-রনি(২০) উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের নোয়াব আলীর পুত্র।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রনি মোটরসাইকেল যোগে দু,জন বান্ধবী নিয়ে নিজ এলাকা থেকে ঈদের আনন্দ উপভোগ করার জন্য পাশের এলাকা শুল্লা ব্রীজে ঘুরতে যাওয়ার সময় সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল রফিকের মুদি দোকানের সামনে পৌছালে অভিযুক্ত সায়েস্তা ইউনিয়নের সাহরাইল এলাকার ইদ্রিস আলীর ছেলে শান্ত(১৮) গংরা রনির মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে ঝগড়া বাধিয়ে তাকে উপর্যুপরী কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন- মামলার প্রস্তুুতিসহ দোষীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *