সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ দেওলী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত-ফজলে রাব্বি পরাগ(২৬)রাজবাড়ী জেলার সদর থানার হরিসভা রোড লক্ষীকোল এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী নরুল ইসলাম জানান- মানিকগঞ্জ গামী মোটরসাইকেল আরোহী পরাগ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী ব্রীজ সংলগ্ন এলাকা পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ের সাথে আঘাত লেগে খাদে পরে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *