নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দোহার পৌরসভার ২নং ওয়ার্ডের বৌ-বাজার এলাকায় এই ইফতার ও দোয়ার আয়োজন করেন ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আলমাছ উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
প্রধান অতিধি বলেন, দোহার পৌরবাসীর দীর্ঘদিনের যে চাওয়া পৌর নির্বাচন তা ঈদের পরে অনুষ্ঠিত হবে ইনশা’আল্লাহ। এসময় তিনি আলমাছ উদ্দিনসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মোল্লা মোহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার পৌরসভার প্রশাসক আজাদ খান, আওয়ামীলীগের উপ-কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সদস্য জয়নাল আবেদীন, আন্তর্জাতিকবিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাশার মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদারসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
