সিংগাইরে গার্মেন্টেস কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত-৫

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর বিন্নাডাঙ্গী এ্যস্পায়ার গার্মেন্টেসের কর্মকর্তা ও শ্রমিকদের সাথে সংঘর্ষে ৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকার এ্যস্পায়ার গার্মেন্টেসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্যাকিং ম্যান মজিদুল হক ও জাহিদুল, ফাতেমা, রেসমা, রুপালী।
গার্মেন্টেসের শ্রমিক রতন ও সিয়াম জানান, শুক্রবার শ্রমিক মহিদুর, ফরিদ, ফাতেমা, জাহিদ এরা সকাল থেকে দুপুর পর্যন্ত গার্মেন্টেসে কাজ করে বিরতির সময় বাসায় গিয়ে  অসুস্থতা বোধ করলে কর্মস্থলে আসেনি। আজ শনিবার সকাল ৮ টার দিকে ঐ শ্রমিকরা প্রতিদিনের ন্যায় গার্মেন্টেসে গিয়ে কাজে যোগ দিলে অভিযুক্ত ফ্লোর ইনচার্জ মানিক, আজিজ, ফিনিসিং বিভাগের আতিক ও এসআর বিভাগ মাজেদ, খোকনদের সাথে বেতন বোনাস নিয়ে দু’পক্ষের কথা কাটিকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে কর্মকর্তা মানিক গংরা নারী শ্রমিকসহ ৫ জনকে বেধরক মারধর করে গুরুতর আহত করেন। পরে ঐ গার্মেন্টেসের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শ্রমিক মারধরে বিচার দাবিতে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নেমে বিক্ষোভ করেন।

এসময় একাধিক শ্রমিকরা বলেন- এ গার্মেন্টেসের কর্মকর্তারা সব সময় আমাদের সাথে অসদাচরন করেন এমনকি আমাদের ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করে আসছেন। বিক্ষোভের সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, সিংগাইর সার্কেলের এএসপি মো. রেজাউল হক, সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে এ্যস্পায়ার গার্মেন্টের জিএম মো. কোহিনুর ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিফ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *