দোহারে কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি’র একটি অংশকে বাদ দিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র নেতা কর্মীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দোহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৮ই এপ্রিল দোহারের ত্যাগী নেতা কর্মীদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে একটি কুচক্রী মহল নবাবগঞ্জে খন্দকার আবু আশফাকের বাড়িতে ঘরোয়া সমাবেশ করে দোহারের বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। এসময় উক্ত কমিটিকে অবৈধ ঘোষণা করে সংগঠন বিরোধী কার্যক্রমকে সাংগঠনিকভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

দোহার উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহিন আহমেদ খন্দকার, বিএনপি নেতা রেজাউল করিম হালিম, ছাত্রনেতা মনির হোসেন রানা, ফজলুল হক বেলায়েতী, আবুল হাসনাত, আবুল কালাম আজাদ,দোহার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আউয়াল আকন্দ, সাবেক ছাত্রনেতা কবির শেখ, যুবনেতা সোহাগ হোসেন, মো. সম্রাট, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দিদার শেখ , মো. বোরহান উদ্দিন, জ্যাকি মাহমুদসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *