শ্লোগান আর ভাষণে নয় ঐক্যবদ্ধ ছাড়া আ.লীগ সরকার পতন ঘটানো সম্ভব না-নবাবগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়

 নিজস্ব প্রতিবেদক:   সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শ্লোগান আর ভাষণ দিয়ে এই জালিম সরকারের পতন ঘটানো সম্ভব নয়। যারা দেশের মঙ্গল চান সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আওয়ামীলীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়।

গতকাল সোমবার দুপুরে ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের বাস ভবন প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়।


সাবেক মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। এই সরকার জনগণের রায়ের বিপক্ষের সরকার। এই সরকার অগতান্ত্রিক সরকার। খুব শিগগিরিই এই সরকারের পতন হবে।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে কেউ নিরাপদে নেই। যারা বিএনপি করে, তারা বাড়ির বাহিরে বের হতে পারে না। শুধু তাই নয় নিজ ঘরে থাকলেও মামলা বাজ সরকারের মিথ্যা মামলা থেকে কেউ রক্ষা পায় না।
গয়েশ্বর বলেন, আওয়ামীলীগের পতন ঘন্টা বেজে গেছে। সরকার জনগণকে ভয় পায় বলে তারা বিএনপিকে খোলা মাঠে সমাবেশ করতে দেয় না। বিএনপি বিদেশী প্রভুত্বে বিশ্বাস করে না। বিএনপি জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আওয়ামীলীগ লুটপাটে দেশটাকে দেউলিয়া করে দিচ্ছে। তাদের লুটপাট স্থায়ী করতে প্রশাসনের সহযোগীতায় রাতে ভোট দিয়ে টিকে আছে। কাজেই নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবেনা।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক এসময় তিনি দোহার-নবাবগঞ্জ বাসীকে সকল ভেধাভেদ ভুলে এক হওয়ার আহব্বান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক আজাদুল ইসলাম হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় কমিটির সদস্য তমিজ উদ্দিন, এড. নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

সম্মেলনে আজাদুল ইসলাস হাই পান্নুকে সভাপতি ও আবুল কালাম খন্দকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

পরে একই স্থানে নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে দোহার উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে নজরুল ইসলাম মেছের কে দোহার উপজেলা বিএনপির সভাপতি ও মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক ও জীবন বেপারীকে সিনয়র সহ-সভাপতি নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *