নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। তিনি প্রধানমন্ত্রী থাকলে দেশের সাধারণ মানুষ ভাল থাকেন। আমি ভোট চাইতে আসিনি। জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন। আপনাদের এমপি সালমান এফ রহমান কম্বল পাঠিয়েছেন। আপনারা নিন, আর তাদের সুস্থতার জন্য দেয়া করুন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের শোল্লা জোড়া মন্দির এলাকায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্মল রঞ্জন গুহ বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি সরকার বারবার দেশকে পেছনে ঠেলে দেয়ার চেষ্টা করেছে। তাইতো এদেশের মানুষ তাদের উৎখাত করেছে। দেশের সাধারণ মানুষ তাদের আর এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না।
সারাদিনে তিনি দোহারের কার্তিকপুর বাজার, ধোয়াইর মাদরাসা, বালেঙ্গা বাজার, নবাবগঞ্জের কাশিয়াখালী বেড়িবাঁধ, বক্তানগর, দাউদপুর, বাংলাবাজার এলাকাসহ ১৬শ; কম্বল বিতরণ করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা- মাহবুব বেপারী, আনোয়ার পত্তনদার, আব্দুর রফিক, মি. লিন, অমল মজুমদার, আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, নির্মল ঘোষ, আহমেদ মোল্লা আরিফ, হাবিবুর রহমান বেপারী, দিলীপ কুমার মন্ডল, শেখ নয়ন আলী প্রমুখ।
