সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ১ম খন্ড মৌজার ১ নং খাস খতিয়ানে ৬০শতাংশ খাস জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার(৫ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ এর নির্দেশনায় এ অভিযানের নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শাম্মা লাবিবা অর্নব।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ১ম খন্ড মৌজার ১ নং খাস খতিয়ানে ৩৬৪৩,৩৬৪৫ আরএস দাগে ৬০ শতাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ ভোগ দখলসহ অবৈধ স্থাপনা তৈরি করে বসবাস করে আসছিলেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দখলদারদের বিরুদ্ধে বারং বার নোটিশ প্রদান করলেও তারা কর্নপাত না করায় মঙ্গলবার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ২টি দোকান,২টি এক তলা পাকা বিল্ডিং ও ১টি বসতবাড়ী উচ্ছেদ করে সম্পূর্ণ জমি সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে।
এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন-সিংগাইর থানা ইন্সপেক্টর(তদন্ত)শেখ মোহাম্মদ আবু হানিফ,ধল্লা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্নব “নববাংলা”কে জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
