দোহারে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৯ জন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশ।
এসময় নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *