নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে নবাবগঞ্জ এতিমখানা ও মাদরাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মেহনাজ মান্নানের আয়োজনে রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় নবাবগঞ্জ এতিমখানা ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে এ মাহফিল করা হয়।
ইফতারের পূর্বে মরহুম আব্দুল মান্নান ও তার সহধর্মিনী নিলুফার মান্নানের রুহের মাগফিরাত কামনা ও দেশের জনগণের কল্যাণ কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। শেষে এতিম ও শিক্ষার্থীসহ অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এর আগে নবাবগঞ্জ উপজেলা বিএনপির প্রয়াত বিভিন্ন নেতকর্মীর স্মরণে বক্তব্য রাখেন নেতারা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবেদ হোসেন, হারুন-উর-রশীদ উসমানী, আব্দুল বাতেন, এমএ ছালাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, তপন মোল্লা, মঈন খান তুষার, যুবদলনেতা ফুলচানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
