নবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ মার্চ) সকালে উপজেলার ওয়াসেক মিলনায়তনে উপজেলা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সুবিদ আলী টিপু। এছাড়া আলোচক ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানের উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলিনুর রহমান খান পিয়ারা, ওয়াদুদ মিয়া, পলাশ চৌধুরী, হুমায়ন কবির, শিরিন চৌধুরী, মনিরুজ্জামান তুহিন, রেশমা আক্তারসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *