দোহারের বিলাসপুরে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ চোকদারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে খতমে কুরআন, দোয়া ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামিকাল বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার বিলাসপুরে এলাকাবাসীর আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উদ্বোধক হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ চোকদারের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন ইসলামিক কালচারাল ইনস্টিটিউট (আইসিআই) এর প্রতিষ্ঠাতা জাগ্রত কবি আল্লামা মুহিব খান, দোহার থানা ওলামা পরিষদের সভাপতি মুফতী কামাল উদ্দীন কাসেমী।

কলরব শিল্পীগোষ্ঠীর ইলিয়াস হাসান ও মুহিব খান ইসলামিক কালচারাল ইনস্টিটিউটের মুফতি আব্দুল হান্নানের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন কলরব শিল্পীগোষ্ঠী ও শপথ শিল্পীগোষ্ঠী।

এ বিষয়ে রাশেদ চোকদার সকলকে উক্ত দোয়া মাহফিলে আহ্বান জানিয়ে বলেন, আমি পূর্বে থেকে জনগণের পাশে ছিলাম, এখনো আছি, আগামিতেও থাকবো। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। তাই আমি চাইবো আমার দায়িত্ব গ্রহণকালেও আপনারা আমাকে সব ধরণের সযোগিতা করে আগামি দিনগুলোতে আমার পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *