নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নারিশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাপ্তাহিক ‘নববাংলা’ পত্রিকার প্রকাশক ও বিজে নেভিগেশনের স্বত্বাধিকারী শেখ মো. বিল্লাল হোসেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে দ্বায়িত্ব হস্তান্তরকালে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলার স্যামস-৯২ এর কার্যকরী সদস্য পঙ্কজ ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
