নিজস্ব প্রতিবেদক : ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা সমিতি এর আয়োজন করেন। খেলায় উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আশিকুর রহমান জুয়েল।
এসময় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
