শাহিনুর রহমান : শিশুদের মাঝে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর তথ্য কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দ লাল সিং, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, সমাজ সেবক ও শিক্ষক অমলেশ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুর্দমেরী গমেজ, সহকারী শিক্ষক গণেশচন্দ্র বিশ্বাস প্রমুখ।
