নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ১৮৫ পুড়িয়া হেরোইনসহ মো. পিংকু বেপারী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১ । সোমবার সন্ধ্যায় মেঘুলা শেরেবাংলা মাঠ সংলগ্ন রোহান ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। আটকৃত পিংকু উপজেলার নারিশা ইউনিয়নের শাতভিটা গ্রামের জুলহাস বেপারীর ছেলে।
র্যাব জানায়, উপজেলার মেঘুলায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে র্যাব-১১ এর একটি দল মেঘুলা শেরেবাংলা মাঠ সংলগ্ন রাস্তায় হেরাইন কেনাবেচা করার সময় পিংকুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। এবিষয় দোহার থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।
