নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জার্মান বায়ার্ন (মিউনিখ) শাখা ছাত্রলীগের সভাপতি শওকত হোসেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে ফিরে উপজেলা পরিষদে এসে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে গালিমপুর থেকে প্রায় পাঁচ শতাধিক মটরসাইকেল নিয়ে বরণ করা হয় শওকত হোসেনকে।

এসময় শওকত হোসেন নববাংলাকে জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে প্রবাসেও আমরা দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে।
