মো. রকিবুল হাসান বিশ্বাস সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দেশের সর্বাধিক প্রচারিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মানিকগঞ্জের সিংগাইরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে সিংগাইর পৌরসভার হলরুমে দৈনিক যুগান্তরের সিংগাইর উপজেলা প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদলের উদ্যোগে, সিংগাইর প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় ও “প্রতিদিনের সংবাদ” সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন- অনুষ্ঠানের প্রধান আলোচক সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি মাসুম বাদশাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. আবু হানিফ, পৌরসভার সচিব ইরানি আক্তারসহ পৌর কাউন্সিলর, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
