নিজেকে কি ক্যাটরিনা ভাবছ- সালমান খান

বিতর্ক যেন বিগ বসের পিছু ছাড়ছে না। সেদিক থেকে বিগ বসের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে । আর এই অতিরিক্ত ঝগড়া, চিৎকার, চেঁচামেচিতে যথেষ্ট বিরক্ত উপস্থাপক সালমান খান। কালারস টিভির টিজারে দেখা যায়, সালমান খান রেগে গিয়ে মডেল, গায়িকা ও অভিনয়শিল্পী শেহনাজ গিলকে বলেন, ‘চারজন লোক চিনতে শুরু করেছে বলে কি নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবছ? বের হয়ে যাও।’

দেখা যায় ‘উইকেন্ড কা ভার’ অ্যাপিসোডে সালমান খান বিগ বসের প্রতিযোগীদের কাছে মাহিরা শর্মা আর শেহনাজ গিলের ভেতর কে বেশি হিংসুটে তা জিজ্ঞেস করেন। ঘরের সদস্যদের রায়ে শেহনাজ সবচেয়ে বেশি হিংসুটে বলে প্রতিপন্ন হন। এরপরই শেহনাজ কাঁদতে শুরু করেন। আর বলেন, তিনি হিংসুটে নন।

সালমান প্রথম বেশ কয়েকবার শান্ত থাকতে অনুরোধ করলেও শেহনাজ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমি এখানে আর থাকতে চাই না।’ একসময় মেজাজ হারিয়ে ফেলেন সালমান। পাল্টা চিৎকার করে তিনিও বলেন, ‘তো যাও। বের হয়ে যাও।’

এরপর শেহনাজকে থামাতে যান প্রেমিক সিদ্ধার্থ শুকলা। তখন সালমান খান সিদ্ধার্থকে বলেন, শেহনাজের কারণে তাঁর ইমেজ নষ্ট হচ্ছে। তিনি বিগ বসের সবাইকে একটি ভিডিও দেখান, যেখানে শেহনাজ সিদ্ধার্থকে চড় মারছেন, লাথি দিচ্ছেন, চুল টানছেন। সিদ্ধার্থসহ সবাই সেই ভিডিও দেখে হাসাহাসি করলেও সালমান খান বলেন, বিষয়টি মোটেও হাসির নয়। বাইরে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। যদিও সালমান খান সিদ্ধার্থকে শেহনাজের থেকে দূরে থাকতে বললে উপস্থিত দর্শকেরা ‘না’ বলে চিৎকার করেন। তখন সালমান খান জানান, ‘দূরে থাকার’ অর্থ সম্পর্ক ভেঙে ফেলা নয়। সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তিনি কেবল শারীরিকভাবে দূরে থাকতে বলেছেন। যাতে এত ঘন ঘন চড় খেতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *