দোহারে এক্সিম ব্যাংকের উপশাখা উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় এক্সপোর্ট ইমর্পোট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারের আফছার প্লাজায় জয়পাড়া শাখার অধীনে উপশাখার উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত করা হয়। এক্সিম ব্যাংকের জয়পাড়া শাখার ব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন দরানী,উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম মানিক, মেঘুলা বাজার কমিটির সভাপতি কাজী রুবেল,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন সেলিম, আওয়ামীলীগ নেতা পরশ আল মামুন, আবুল কালাম হাওলাদার,শাহীন মাঝিসহ ব্যাংকের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *