কেরানীগঞ্জে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা গাজী মো. শহিদুল্লাহ হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন, মমিন মোল্লা (২৮), শামীম মোল্লা (৩৭), মোস্তাক আহমেদ রিপন (৪৫)। আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১০ সুত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুলাপুর এলাকায় ইন্টারনেট ব্যবসার দ্বন্দের জেড়ে মুক্তিযোদ্ধা গাজী শহিদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামিসহ তিন আসামি রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় আত্মগোপনে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোর রাতে ঢাকার কলাবাগান থানার ২৪৭ প্রি স্কুল স্ট্রীট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *