পদ্মা সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ পদ্মা সরকারি কলেজে স্নাতক (সন্মান) ৪র্থ বর্ষের হিসাব বিজ্ঞান, সমাজকর্ম ও ব্যবস্থাপনা বিভাগের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর (শনিবার) সকালে কলেজ হলরুমে পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর শুরু হয় বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য প্রদান। পরে কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র মাকসুমুল মুকিমের বিদায়ী কবিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বক্তব্য ও কবিতা আবৃত্তি শেষ হয়। পালাক্রমে শিক্ষকদের মধ্য হতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়। এরপর কলেজের অধ্যক্ষসহ তিন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল শিক্ষার্থীদের স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়। পদ্মা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আসিকের গানে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও জাঁকজমকপূর্ণ।

হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *