নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের ১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে বাস্তবায়িত নয়টি প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত প্রকল্পগুলো উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
বাস্তবায়িত প্রকল্প গুলো হলো- মুকসুদপুরের সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণ, মুকসুদপুরের পাকারাস্তা থেকে মোল্লা বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের পূর্বচর ফিরোজ মোল্লার বাড়ি হতে স্বপনের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের ধীৎপুর মসজিদ হতে কবরস্থান হয়ে খালেক মাতবরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, মুকসুদপুরের সমছেল মিয়ার বাড়ি হতে টিপু দেওয়ানের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশার দক্ষিণ শিমুলিয়া জামিউল উলুম মাদ্রাসা হতে আব্দুল সিকদারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশা সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণ, নারিশার দক্ষিণ শিমুলিয়া মজিবরের বাড়ি হতে ফকির বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, নারিশার খালেক ডাক্তারের বাড়ি হতে মেঘুলা সিকদার বাড়ি মসজিদ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ প্রকল্প।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, সদস্য শেখ শাহীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান, উপজেলা গ্রাজ্যুয়েট এসোসিয়েশনের সভাপতি এম এ রহিম, আওয়ামীলীগ নেতা- নুরুল ইসলাম খোকা, সুরুজ মোল্লা, শেখ শাহাবুদ্দিন, সালাম সিকদার, কাওসার খালাসী, রিপন ভুঁইয়া, শেখ আজাদ, আবুল কালাম, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, হাবিবুর রহমান, অনু চৌধুরী, বাবুল ফকির, যুবলীগ নেতা- মোশারফ দেওয়ান, মো. মানিক প্রমুখ।
