দোহারে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান ভস্মিভূত

জোবায়ের আহম্মেদ : ঢাকার দোহার উপজেলায় মেঘুলা বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঝনকি ট্রেড সেন্টারের সুমন মুরাদের মালিকানাধীন তাহমনি কালেকশনে এ ঘটনা ঘটে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর দাবী।

জানা যায়, উপজেলার মেঘুলা বাজার তাহমনি কালেকশন কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ও স্থানীয় লোকজনের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেন। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *