ফ্রান্সে সালমান এফ রহমানকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে দোহার-নবাবগঞ্জের বাসিন্দা ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা -১ আসনের মাননীয় সাংসদ সালমান এফ রহমানকে সংবর্ধনা জানানো হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ফ্রান্সের প্যারিসের একটি ফাইভ স্টার হোটেলে ফুলের তোড়া দিয়ে এ  সংবর্ধনা জানানো হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজাহান রহমান শারু, সাইফুল ইসলাম, সাঈদুর রহমান সাঈদ, মেহেদী হাসান স্বপন, মাসুদ পাঠান, সিরাজ গাজী, সুমন, আক্কাসসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ও ফ্রান্সে বসবাসরত দোহার-নবাবগঞ্জের প্রবাসীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *