মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন নির্বাচনী সভা করেছেন। শনিবার দুপুরে তার নিজ বাড়ি ঘোষাইলে এ নির্বাচনী সভা করা হয়।
এসময় কামাল হোসেন বলেন, আমি জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি দলের কাছে শতভাগ আশাবাদী এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবে।
অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বী সোনামুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রিপু শিকদারের সঞ্চলনায় জয়কৃষ্ণপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুন্নু মোল্লা, ৬ নংওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার, কৃষকলীগের সভাপতি হানিফ বেপারী, সাধারণ সম্পাদক সাইদুর মোল্লা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক লিটন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ খানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
