কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।  মঙ্গলবার সকাল দশটায় কদমতলী গোল চত্বর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের আয়োজক কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.জাকির হোসেন জানান, কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন যাবৎ তিনি এই বিদ্যালয়টি পরিচালনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ বাড়ির মালিক কোন সময় না দিয়ে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে।
এই মুহূর্তে অন্যত্র বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য ভালো কোন জায়গার না পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।এই অবস্থা তিন শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার দিকে তাকিয়ে এই সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *