সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মা
স্থানীয় ঠান্ডু ও আরিফ জানান- পাবজি খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজু(১৩) কে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ। পরে তাকে কৌশলে নিলাম্বরপট্রি এলাকার রুপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশ বনের ভিতর নিয়ে মুখে শার্ট ডুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায় মৃত ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে।এরই মধ্যে স্থানীয় নুরু বাজার থেকে বাড়ি যাওয়ার পথে কাশবনের ভিতর গোংগানীর শব্দ পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেয়।
অবস্থা আশঙ্কাজনক দেখে ঔ রাতেই সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে রাজুর মৃত্য হয়। মৃত্যর খবর পেয়ে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তর বাড়ি ঘেড়াও করে। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহতের পারিবার ও এলাকাবাসীর দাবি খুনি আলিফ ও তার পরিবারের জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-বিক্ষদ্ধ জনতাকে শান্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।
