দোহারে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্যবিষয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য মোঃ জয়নাল আবেদীন, দোহার থানা পুলিশ সেকেন্ড অফিসার রাকিব হোসেন, জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *