গাজীপুর ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, দুপুরে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএলসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *