দোহারে ‘কন্যা শিশু দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় ‘কন্যা শিশু দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথীসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *