দোহারে নির্মাণাধীন ড্রেন লাইন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে নির্মাণাধীন ড্রেন লাইন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।  মুকসুদপুর ড্রেনেজ প্রকল্পটি  সফলভাবে শেষ করার গুণগত মান যাচাই করতে পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায়  উপজেলার মুকসুদপুর ইউনিয়নের রুইথ্যা মইতপাড়া সড়ক ও বিলের পানি সরানোর জন্য নির্মাণাধীন ড্রেন লাইন পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দারা তার প্রশংসা করেন ও সন্তুষ্টি প্রকাশ করে জানান, বর্ষায় পদ্মা নদীর পানি এসে পুরো বিল জলাবদ্ধ থাকে। সে পানি সরানো কোনো ব্যবস্থ্যা না থাকায় পানি বন্দী হয়ে থাকে মইতপাড়া, রইথ্যা, সাতভিটা ও মুকসুদপুরের কালিজিরা চকের প্রায় চল্লিশ হাজার পরিবার। সে সাথে কৃষি জমি তিন থেকে চার ফুট পানির নিচে থাকায় মৌসুমে ধান রোপন থেকে বঞ্চিত প্রায় একহাজার কৃষক। মানুষের এমন কষ্টের কথা শুনে বিলের পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সে সাথে পল্লিবাজার থেকে গাবতলা পর্যন্ত সড়ক নির্মাণের অনুমতি প্রদাণ করেন। বন্দী দশা মুক্তি ও কৃষকরা ধান রোপন করতে পারায় তাদের মনে আনন্দ ফুটেছে ।

এসময় অন্যানদের মাঝে আরও উপস্থিত ছিলেন- মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এমএ হান্নান খান, এমএ রহিম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক শিকদার, আব্দুস সালাম মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *