গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের পুবাইলে মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *