অবশেষে জুভেন্টাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব বদল নিয়ে চলছে গুঞ্জন। তবে এতদিন রোনালদো নিজে বা তার ক্লাব আনুষ্ঠানিক দলবদলের কোনো তথ্য মিডিয়াকে জানায়নি। শুক্রবার সেরি আ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এম্পোলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি।

তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতির আমাকে বলেছে, অবিলম্বে সে ক্লাব ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত। এ কারণেই সে আজ অনুশীলন করেনি এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচে সে থাকছে না। রোনালদোর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে আমি হতাশ নই। সে একজন গ্রেট ও চ্যাম্পিয়ন ফুটবলার। রোনালদো ক্লাবের জন্য অনেক করেছে। যেখানেই খেলুক, তার জন্য আমার শুভকামনা থাকবে। এখানে তার অবদান ছিল অনেক। আমি যে মৌসুমে ট্রেনিং করিয়েছি, সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে জুভেন্টাসে যে অবদান রেখেছে, সেজন্য শুধু কৃতজ্ঞতাই জানানো যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *