মনে হয় ভালো কাজ করতে পারছি বললেন-পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন জামশা গ্রামের কৈকি রানী মন্ডল (৭০) র্দীঘ দিন যাবৎ জরাজীর্ন ঘরে বসবাস করে আসছে। স্বামী,সন্তান না থাকায় আয় রোজগার করার কেউ নেই। কোনো রকম চেয়ে চিন্তে খেয়ে পরে জীবন ধারন করছে । ভূমি জটিলতার কারনে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও পাননি।

তার বয়স ৭০ হলেও ভূলবশত (এনআইডি)কার্ডে ৫৯ বছর থাকায় বয়স্ক ভাতা পান না। তবে বিধাব ভাতা পান ছয় মাস পরপর। সামান্য বৃষ্টি এলেই ঘর দিয়ে পরে পানি।

এভাবে চলছে তার জীবন। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নজরে আসে। ফলে আজ শনিবার(২১ আগস্ট) সকাল ১১টার দিকে ছুটে আসেন কৈকি রানী মন্ডলের বাড়ি। তার বাড়ি পরিদর্শন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে মানবিক দিক চিন্তা করে বাংলাদেশ পুলিশ মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ১টি ঘর ও প্রতিমাসে খরচ বাবদ ২ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দেন এসপি।

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-অসহায় এই মানুষটি পাশে দাড়াতে পেরে মনে হয় ভালো কাজ করতে পারছি। এ সময় আরো বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার(সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা,জামশা (ইউপি) চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান মিঠু,‘ইত্তেফাক”সিংগাইর সংবাদাতা .মানবেন্দ্র চক্রবর্তী ।

উপস্থিত ছিলেন-ইন্সপেক্টর(তদন্ত) শেখ মো.আবু হানিফ,পুলিশ উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমান,জহিরুল হক,বখতিয়ার হোসেনসহ থানার অফিসারগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *