নবাবগঞ্জে শ্রমিক লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় কাশিমপুরে এ মাহফিল করা হয়।

মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাগমারা বাজার মসজিদের পেশ ইমাম মো. আমিনুল ইসলাম।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাসেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা- বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ, রেজাউর রহমান রেজা, বার্ণার্ড তপন গমেজ, শাহিন খান, আবুল হোসেন, মোশারফ মোল্লা, মো. সামছুদ্দিন, সুকুমার হালদার, মোজাম্মেল হক টিপু, মো. আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের উপদেষ্টা এসএম শওকত আকবর, যুগ্ম আহ্বায়ক মো. শাহীন ফকির, সুজন আহমেদ, সাবেক ছাত্রনেতা নাহিদুল আলম নাদিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *