প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের বিশাল মিছিল

তানজিম ইসলাম: শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এক বিশাল মিছিল নিয়ে যোগদান করে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ এবং সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিকের নেত্বতে দোহার, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেত্ববৃন্দরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

শনিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলেনে যোগ দেন।
এ সময় ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। এর আগে, তাদের ভারমুক্ত করতে ছাত্রলীগের অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার এই অনুরোধের প্রেক্ষিতে তাদের ভারমুক্ত ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *