দোহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সভা কক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্টুডেন্টস ফোরাম ১৯৭২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাহবুবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়সহ ৭২ ব্যাচের সকল শিক্ষার্থীরা। এ সময় ৪৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজর অভিভাবক সদস্য ডা. শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *