সিংগাইরে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা আ’লীগের কার্যালয়ে সীমিত পরিসরে এ আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, যুগ্ম সম্পাদক মো. সায়েদুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আব্দুস ছালাম খান, সাধরাণ সম্পাদক মো. সাঈদুর রহমান বেপারি, সাংগঠনিক মো. আবুল কালাম, সদস্য-আলমাছ মিয়া ও মফিজুল ইসলাম, সিংগাইর সদর আ’লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা আ’মী-যুবলীগের সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, পৌর আ’মী-যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও এস.কে মানিক, পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান সেতুসহ আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *