পদক জেতার স্বপ্ন ছিল না, ছিল ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা। কিন্তু সেটিও হলো না বাংলাদেশের দৌড়দবিদ জহির রায়হানের। টোকিও অলিম্পিকে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি জহির।
রোববার অলিম্পিকের ৪০০ মিটার হিটে ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন জহির। যার ফলে আটজনের মধ্যে অষ্টম হয়ে হিট থেকেই বাদ পড়লেন তিনি।
৪০০ মিটার দৌড়ে জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড। টোকিওতে এর চেয়েও ০.৯৫ সেকেন্ড বেশি সময় লাগল তার।
জহিরের হিটে ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এছাড়া ৪৫.০৪ সেকেন্ডে বার্বাডোজের জোনাথন জোনস দ্বিতীয় এবং ৪৫.২০ সেকেন্ড সময় তৃতীয় হয়েছেন জ্যামাইকার ক্রিস্টোফার টেলর।
