মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
