দোহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সোবাহান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সোবাহান মোল্লা করোনা আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৯ জুলাই)  বিকেলে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। দাফনে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *