দোহারে লকডাউনের ষষ্ঠ দিনে ৩১ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৬ জুলাই) দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩১ জনকে ৬ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে। লকডাউনের বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন।

লকডাউন বাস্তবায়নে ও করোনা সংক্রমণরোধে জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *