শাহিনুর রহমান: ঢাকার নবাবগঞ্জের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সহকারী শিক্ষক রকিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল প্রধান শিক্ষক বলরাম চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।
