শাহিনুর রহমান: নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, অভিভাবক সদস্য মো. সেলিম ভূঁইয়া জাকির হোসেন, কো-অপ্ট সদস্য জুয়েল আহমেদ , প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
