নবাবগঞ্জের বাহ্রা হালিম মেম্বার স্কুলে মেধা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বাহ্রা হালিম মেম্বার কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ করা হয়েছে। একই সাথে ৫ম শ্রেণির সমাপণি পরীক্ষায় এবছরও শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি হাজী আব্দুল মালেক। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুল মান্নান মাস্টার, অধ্যক্ষ হারুন অর রশিদ, শিক্ষানুরাগী- অ্যাডভোকেট সাঈদ হাসান লিটন, বাহ্রা ইউনিয়ন পরিষদ সদস্য মিলি আক্তার, আব্দুস সামাদ, জুলহাস সারেং, রুনা আক্তার, আলমগীর কবির দর্পণ, মনিরা বেগম, সুমী আক্তার, সিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *