নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল। শুক্রবার দুপুরে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
পুলিশ ও সাংবাদিকরা অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে একসাথে কাজ করবে বলে জানান ওসি মোস্তফা কামাল।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, অর্থ ও দপ্তর সম্পাদক আবু নাইম মোহাম্মদ তাইমিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সদস্য মো. সুজন হোসেন, মো. জুবায়ের আহমেদ, মো. আসাদ মাহমুদ ও মো. কামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি শফিকুল ইসলাম, মো. শরীফ হাসান, মো. কামরুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, শরীফ হাসান প্রমুখ।
